অনিরাপদ হয়ে উঠছে কুমিল্লা শহর

অনিরাপদ হয়ে উঠছে কুমিল্লা শহর
View on original source
Category: Blend
Share
Archive
Like
একসময়কার প্রসিদ্ধ শিক্ষানগরী কুমিল্লা শহর দিন দিন ছিনতাইকারী, ডাকাত ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অনিরাপদ হয়ে উঠছে। সন্ধ্যা নামলেই শাসনগাছা, কান্দিরপাড়, ধর্মপুর, টমছমব্রিজ, চকবাজার, রাণীর বাজার ও পদুয়ার বাজারসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে, বিভিন্ন জেলা থেকে পড়াশোনার জন্য কুমিল্লায় আসা শিক্ষার্থীদের কাছে এই শহর ক্রমেই আতঙ্কের কারণ হয়ে উঠছে। একটি শিক্ষানগরীতে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দ্রুত বাড়াতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জন্য কুমিল্লা শহর ক্রমেই বসবাস ও চলাচলের অনুপযোগী হয়ে উঠবে। মো. নাঈম খাঁন শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.