স্বদেশ ছেড়েছেন ১৩৭০ ইসরাইলি চিকিৎসক

স্বদেশ ছেড়েছেন ১৩৭০ ইসরাইলি চিকিৎসক
View on original source
Category: Health
Share
Archive
Like
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১,৩৭০ জন ইসরাইলি চিকিৎসক ন্যূনতম ১২ মাসের জন্য দেশ ছেড়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে 'দ্য টাইমস অব ইসরাইল' এই পরিসংখ্যান প্রকাশ করেছে, যা ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যবর্তী সময়ে দেশত্যাগ করা ৭০৫ জন চিকিৎসকের তুলনায় প্রায় দ্বিগুণ। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় এমন চিকিৎসকদের দেশত্যাগী হিসেবে গণ্য করা হয়েছে, যারা বিদেশে যাওয়ার প্রথম বছরে টানা ২৭০ দিনের বেশি সময় অবস্থান করেছেন এবং পরবর্তীতে টানা তিন মাসের বেশি ইসরাইলে অবস্থান করেননি। গবেষণার অন্যতম লেখক ইতাই আতির ইসরাইলি দৈনিক 'হারেৎস'-কে জানান যে সরকারের নীতিগুলোর কারণে উচ্চদক্ষ পেশাজীবীরা দেশ ছাড়তে পারেন বলে অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন। তিনি আরও জানান, বিচার বিভাগীয় সংস্কার বিতর্কের মধ্য দিয়ে এই প্রবণতা শুরু হয়েছিল। তবে ৭ অক্টোবরের হামাসের হামলা, যুদ্ধ এবং সামরিক বাহিনীতে সবার বাধ্যতামূলক অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্য তৈরি হওয়ার পর পরিস্থিতি আরও গুরুতর রূপ নিয়েছে। আল-জাজিরা।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.