বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মীর আহমদের চার দাবি

বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মীর আহমদের চার দাবি
View on original source
Category: Politics
Share
Archive
Like
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম। তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কোনো ব্যর্থতা বা আইনি ত্রুটি ছিল কি না, তা সংসদকে জানাতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব দাবি জানান। মীর আহমদ বলেন, বেনজীর আহমেদ র‍্যাবের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদকে শক্তিশালী করার ক্ষেত্রে যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, বেনজীর তাদের অন্যতম। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর গত ১৪ জুন কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী শিগগির তাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মীর আহমদের দাবি, ওই প্রতিশ্রুতির পরও বেনজীর জামিনে মুক্তি পেয়ে পরে সেন্ট লুসিয়ায় যাওয়ার ঘটনা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় গুরুতর ব্যর্থতার পরিচয় দেয়। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানান মীর আহমদ। প্রথম দাবিতে তিনি বলেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অনুরোধ পাঠানোসহ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে নেওয়া সব পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে দাখিল করতে হবে। দ্বিতীয় দাবিতে তিনি বলেন, পাঠানো নথিপত্রে কোনো আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না এবং থাকলে ওই ত্রুটির জন্য দায়ী কে, তা চিহ্নিত করে সংসদকে জানাতে হবে। তৃতীয় দাবিতে তিনি বলেন, সরকারি চাকরিতে থাকা অবস্থায় বেনজীর আহমেদ কীভাবে একাধিক দেশের পাসপোর্ট অর্জন করেছেন, সে বিষয়ে কোনো তদন্ত চলছে কি না এবং তদন্ত চললে তার অগ্রগতি সংসদকে অবহিত করতে হবে। চতুর্থ দাবিতে তিনি বলেন, বেনজীর আহমেদকে সেন্ট লুসিয়া থেকে দেশে ফিরিয়ে আনা এবং দেশে-বিদেশে থাকা তার অবৈধ সম্পদ জব্দের কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে তা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংসদকে অবিলম্বে বিস্তারিত জানাতে হবে। মীর আহমদ বলেন, জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের আদালত বেনজীরকে জামিন দেন। ৩০ জুলাই তিনি মুক্তি পান এবং ১৭ আগস্ট দুবাই ছেড়ে সেন্ট লুসিয়ায় যান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০টি তদন্ত মামলা এবং তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গুমের শিকার পরিবার এবং ন্যায়বিচার প্রত্যাশী জনগণের স্বার্থে বিষয়টি জনগুরুত্বপূর্ণ।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.