বাসা থেকেই দপ্তর সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

বাসা থেকেই দপ্তর সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী
View on original source
Category: Blend
Share
Archive
Like
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বাসা থেকেই আপাতত অফিসের কাজ সামলাচ্ছেন। অফিসের বিভিন্ন ফাইল বাসায় এনে দেখছেন। আর অনলাইনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ১ সেপ্টেম্বর রাতে ভর্তি হন বিদ্যুৎমন্ত্রী। এরই মধ্যে চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত থাকায় গত শনিবার রাতে বাসায় ফিরেছেন। শিগগিরই তিনি কর্মস্থল সচিবালয়ে ফিরে আসবেন বলে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক। মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে আরিফ সাদেক বলেন, আপাতত মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাঁকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে বলেছেন। এখন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী তাঁর বাসায় গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে যাচ্ছেন। তিনি সেগুলো দেখছেন। অর্থাৎ বাসা থেকেই অফিসের কাজ সামাল দিচ্ছেন তিনি। কিছু ক্ষেত্রে অনলাইনেও দিকনির্দেশনা দিচ্ছেন। আশা করছি শিগগিরই তিনি সশরীরে সচিবালয় এবং জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.