বিনামূল্যে কোচিং প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ কেন্দ্র, সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট

বিনামূল্যে কোচিং প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ কেন্দ্র, সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট
View on original source
Category: Politics
Share
Archive
Like
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যুবসমাজকে বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার কথা ঘোষণা করলেও কেন্দ্রের বর্তমান বিনামূল্যে কোচিং প্রকল্পটি বাস্তবায়নে চরম ব্যর্থতার চিত্র উঠে এসেছে সংসদীয় কমিটির রিপোর্টে। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পেশ করা তাদের রিপোর্টে জানিয়েছে, অর্থনৈতিকভাবে অনগ্রসর তপসিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পটির শারীরিক ও আর্থিক অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। আরও পড়ুন-পুলিশের জুলুমবাজি: তৃণমূল নেত্রীর সভার আগে চুঁচুড়ায় শাসানি সংসদীয় কমিটির ২১ নম্বর রিপোর্ট অনুযায়ী, গত তিন বছরে মোট ১০,৫০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে কোচিং দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও বাস্তবে মাত্র ২,৭৯০ জন সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২০২৩-'২৪ সালে ৩,৫০০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ২২৩ জন, ২০২৪-'২৫ সালে ২,১৩৬ জন এবং ২০২৫-'২৬ সালে ৪৩১ জন শিক্ষার্থী ভর্তি হতে পেরেছেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির সীমিত অংশগ্রহণ এবং প্রস্তাব পাঠাতে বিলম্বের মতো মন্ত্রকের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি কমিটি। আর্থিক বরাদ্দের চিত্রটিও সমানভাবে দুর্বল। ২০২৩-'২৪ অর্থবর্ষে এই প্রকল্পে ৪৭ কোটি টাকা বরাদ্দ করা হলেও খরচ হয়েছিল মাত্র ৭.৭৬ কোটি টাকা। ২০২৪-'২৫ সালে ৩৫ কোটি টাকার মধ্যে খরচ হয় ১৭.৬৮ কোটি টাকা। এরপর ২০২৫-'২৬ সালে বাজেট বরাদ্দ কমিয়ে ২০ কোটি টাকা করা সত্ত্বেও মাত্র ৭.১১ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়। যদিও মন্ত্রকের দাবি, ব্যয়ের ক্ষেত্রে একটি ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, তবুও সংসদীয় কমিটি মনে করে যে বরাদ্দ করা অর্থের বড় একটি অংশ অব্যবহৃত থেকে যাচ্ছে। পূর্বে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া সত্ত্বেও ২০২৬-'২৭ অর্থবর্ষে ৭,০০০ শিক্ষার্থীকে কোচিং দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। আরও পড়ুন-প্রতিহিংসার তলব হাজিরা ডেরেকের এর পাশাপাশি, এই সুবিধার আওতা বাড়াতে বার্ষিক ৮ লক্ষ টাকার পারিবারিক আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে, তা পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে স্থায়ী কমিটি। সম্প্রতি দেশে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে যুব সমাজের আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণার মধ্যে সংসদীয় কমিটির এই রিপোর্ট কেন্দ্রীয় স্কিমের বাস্তব রূপায়ণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.