গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট

গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
View on original source
Category: Politics
Share
Archive
Like
কুড়িগ্রামের রৌমারীতে সারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে ডিলারের দেখা না পেয়ে উত্তেজিত কৃষকরা একটি সার ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট করেছেন। পাশাপাশি ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার একপর্যায়ে কৃষকরা বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন। জানা গেছে, গতকাল দুপুরের দিকে রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ লুটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার কৃষকরা সার সংগ্রহের জন্য গভীর রাত থেকে ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন। কিন্তু বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ডিলারের দেখা না পাওয়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উত্তেজিত কৃষকরা ডিলারের গোডাউনের টিনের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং সেখান থেকে সারের বস্তা লুট করে নিয়ে যেতে থাকেন। ঘটনার ব্যাপারে মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের সার ডিলার মো. মতিয়ার রহমান বলেন, 'সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ শুরু করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসনের সহযোগিতা নিতে ইউএনওর কাছে আমার লোক যায়। এরই মধ্যে কৃষকরা গোডাউন থেকে আনুমানিক শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান।' এ ব্যাপারে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার থেকে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে।' রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, 'মাত্র সাত বস্তা সার কৃষকরা ক্ষুব্ধ হয়ে নিয়ে যান। পরে আমরা সেখানে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলো কৃষকরা ফেরত দেন।' পাশাপাশি ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার একপর্যায়ে সার না পেয়ে কয়েকজন কৃষক বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। রাজশাহী : রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং খুচরা বাজারের সার সিন্ডিকেট ভাঙার দাবিতে গতকাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন কৃষকরা। সোমবার সকাল ১০টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় প্রায় ৩ শতাধিক কৃষক একজোট হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.