যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেয়ার কথা ভাবছে ইউজিসি

যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেয়ার কথা ভাবছে ইউজিসি
View on original source
Category: Blend
Share
Archive
Like
দেশের সক্ষম ও যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি দেয়ার সুযোগ দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে এ ক্ষেত্রে গবেষণার মান, একাডেমিক সক্ষমতা ও সততা নিশ্চিত করতে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।মঙ্গলবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) 'রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি দেয়ার অনুমতি দেয়া হবে না। প্রয়োজনীয় অবকাঠামো, যোগ্য শিক্ষক, গবেষণা সক্ষমতা ও একাডেমিক পরিবেশ রয়েছেÑএমন বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এ সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।পিএইচডি গবেষণার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের অভিযোগ যেন না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তার ভাষায়, আমরা চাই মানসম্মত গবেষণা এবং সেই মানসম্মত গবেষণার মাধ্যমে মানসম্মত পিএইচডি।দেশে যোগ্য শিক্ষক ও গবেষকের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট মোকাবিলায় পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি এর গুণগত মান নিশ্চিত করাও জরুরি।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, ট্রাস্টি বোর্ড ও একাডেমিক প্রশাসনকে নিজ নিজ দায়িত্বের সীমারেখা মেনে কাজ করতে হবে। ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবে নাÑএটাই কাক্সিক্ষত। বর্তমানে ট্রাস্টি বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি ট্রাস্টি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনের মধ্যকার বিরোধও ইউজিসিকে সামলাতে হচ্ছে বলে জানান তিনি।বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এ সংশ্লিষ্টদের দায়িত্ব ও ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ ধরনের বিরোধ সৃষ্টি হওয়ার কথা নয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। বক্তব্য দেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক এবং বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. তানভীর ফেরদৌস সাঈদ।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.