শ্রীপুরে জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

শ্রীপুরে জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
View on original source
Category: Politics
Share
Archive
Like
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় একটি জলাশয় থেকে দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলো—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে ইউসুফ (১০) ও মুন্সিগঞ্জের মামুন মিয়ার ছেলে জুনাইদ (১০)। জুনাইদ স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ইউসুফ একটি মাদ্রাসায় পড়াশোনা করত। স্থানীয়রা জানান, জুনাইদ ও ইউসুফ পরিবারের সঙ্গে শ্রীপুরের মুলাইদ এলাকায় বসবাস করত। মঙ্গলবার দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছিলেন না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে স্থানীয়রা ওই এলাকার একটি জলাশয়ের পাশে শিশু দুটির জুতা পড়ে থাকতে দেখেন। এরপর জলাশয়ে খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে জলাশয় থেকে ইউসুফ ও জুনাইদের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, জলাশয় থেকে দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে জলাশয়ে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। বিডি-প্রতিদিন/এমএল

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.