বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
View on original source
Category: Tourism
Share
Archive
Like
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তনগর 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনের একটি লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে সান্তাহার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটির বগিটি লাইনচ্যুত হওয়ার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে সান্তাহার জংশন স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী 'বরেন্দ্র এক্সপ্রেস' এবং আক্কেলপুর রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী 'তিতুমীর এক্সপ্রেস' ট্রেনটি আটকা পড়ে। এতে লাইনে চলাচলকারী অন্যান্য ট্রেনের যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে রাত সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত লাগেজ ভ্যানটি রেখেই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সান্তাহার স্টেশন ছেড়ে যায়। সান্তাহার রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খানম জানান, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করতে পাকশী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত বগিটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজ শেষ হলেই এই লাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে লাইন সচল করতে তৎপরতা চালাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের কাজ চলছিল এবং ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.