স্বামীর লাশ ঝোপঝাড়ে, স্ত্রী বলেন—‘ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে'

স্বামীর লাশ ঝোপঝাড়ে, স্ত্রী বলেন—‘ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে'
View on original source
Category: Politics
Share
Archive
Like
'সে প্রায় সময়ই বাইরে থাকত। ঘরে আসত না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে। এর আগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকে ধরে মাথা ফেটে দিয়েছিল, মাথায় তখন ৮টি সেলাই হয়েছিল।' —স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে ক্ষোভ ও মানসিক যন্ত্রণা প্রকাশ করে শামীমা আকতার কথাগুলো বলছিলেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার কবরস্থানের ঝোপঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দিল মোহাম্মদের (৪৮) মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে তাঁর স্ত্রী শামীমা আকতার গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ। দিল মোহাম্মদ উপজেলার ইছানগর এলাকার মৃত আলী আহমদের ছেলে। তাঁরা উত্তর বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্য রুমি আকতার বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে অবগত করি। পরে আমি গিয়ে দেখি লোকজনের ভিড় জমেছে। জানতে পারলাম, তাঁরা আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর স্ত্রীকে খবর দিলে তিনি গিয়ে মরদেহ শনাক্ত করেন।'

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.