Bhuvneshwar Kumar: বিশ্বকাপ জিততে মরিয়া গম্ভীরের ভারত! বাধ্য হয়ে এই তারকা ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে BCCI

Bhuvneshwar Kumar: বিশ্বকাপ জিততে মরিয়া গম্ভীরের ভারত! বাধ্য হয়ে এই তারকা ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে BCCI
View on original source
Category: Sports
Share
Archive
Like
বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে মূলত তরুণ ও নবাগত পেস বোলাররাই সামলাচ্ছে ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের (Indian Cricket Team) পেস বোলিংয়ের দায়িত্ব। কিন্তু সেই ফর্মুলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) চিন্তা বাড়িয়ে আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে চলতি বছরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং ইংল্যান্ড সফরে ওডিআই সিরিজে হারের মুখ দেখতে হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেদের। এমন অবস্থায় অনেকেই প্রশ্ন তুলছিলেন দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) প্রত্যাবর্তন নিয়ে। গত কয়েকটি ওডিআই সিরিজে মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞ ফাস্ট বোলারদের আর ওডিআই ফরম্যাটে সুযোগ দেওয়া হচ্ছে না। বুমরাকে এই ফরম্যাটে ফেরানো হলেও তার অতিরিক্ত চোটপ্রবণতা নির্বাচকদের চিন্তায় রাখছে। এমন অবস্থায় শুধুমাত্র অর্শদীপ সিং, গুরনূর ব্রার বা হর্ষিত রানার মতো অনভিজ্ঞ বোলারদের ওপর ভর করে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তটা হঠকারিতা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আরও পড়ুন: কিছু ভারতীয় ক্রিকেটারকে সমস্যায় ফেলছে BCCI-এর কাজ! আচমকাই বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক ঈশান কিষাণ আর ঠিক এই অবস্থায় সকলের মনে উঠে আসছে ভুবনেশ্বর কুমারের নাম। আসন্ন ওডিআই বিশ্বকাপের বেশিরভাগ অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আর সেই টুর্নামেন্টে ভুবির অভিজ্ঞতা ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে। সম্প্রতি আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি নিজের প্রত্যাবর্তনের জন্য জোড়ালো দাবি তুলেছেন। গত আইপিএলে নিয়মিত উইকেট তোলার পাশাপাশি কৃপণ বোলিং করছিলেন ভুবনেশ্বর। গোটা টুর্নামেন্টে ১৬ টি ম্যাচ খেলে তিনি ২৮ উইকেট তুলেছিলেন। হাইস্কোরিং এই টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ৭.৯৫। সেই ফর্মের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সাম্প্রতিক উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে ৬-এর কম ইকোনমি রেটে ১১ টি ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছিলেন। ৩৬ বছর বয়সী তারকার এহেন পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের আগে বড় সমস্যায় ভারত! এই ধরণের ক্রিকেটারের অভাব ভোগাতে পারে শুভমান গিল-দের তার এই পারফরম্যান্স প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। ভুবনেশ্বরের আর জাতীয় দলে ফেরার সম্ভবনা আছে কিনা সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, 'নির্বাচকরা ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্সের দিকে নজর রাখছেন। তিনি খুব ভালো বোলিং করছেন এবং সবাই মনে করে নির্বাচকদের তাকে দলে ফেরানো উচিত। এই সিদ্ধান্তটি পুরোপুরি বিসিসিআইয়ের তরফ থেকে দায়িত্ব দেওয়া নির্বাচকদের বিশ্লেষণের ওপর নির্ভর করছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট আর সেটা হলো যে এই পারফরম্যান্স প্রশংসা পাওয়ার যোগ্য।'

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.