শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি
View on original source
Category: Blend
Share
Archive
Like
ফতুল্লা থানার সাবেক সংগঠক ও সংবাদকর্মী শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ছাত্র ফেডারেশনের জেলা কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংগঠনের জেলা ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা। জেলা সভাপতি সৃজয় সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সহসাধারণ সম্পাদক অপূর্ব রয়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ারসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা। শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা বলেন, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর শুভ্র নিখোঁজ হন। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর তার লাশ উদ্ধার হয়। দীর্ঘ ৯ বছর পার হয়ে গেলেও শুভ্র হত্যার বিচার হয়নি। চিহ্নিত আসামিরা গ্রেপ্তার হওয়ার পরও দীর্ঘ ৯ বছর কেটে গেলেও শুভ্র হত্যা মামলার চার্জশিট গঠন করা হয়নি। তিনি বলেন, নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান, শুভ্রসহ গুম-খুনের শিকার সকলের হত্যার বিচারের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। জেলা সভাপতি সৃজয় সাহা বলেন, শাহরিয়াজ শুভ্র বেঁচে থাকাকালীন যে নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার লড়াই করেছেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই লড়াইয়ের ধারাবাহিকতায় লড়াই চালিয়ে যাবে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.