ডেঙ্গু রোগীর খাদ্য নিয়ে কিছু কথা

ডেঙ্গু রোগীর খাদ্য নিয়ে কিছু কথা
View on original source
Category: Health
Share
Archive
Like
ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রথম মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য প্রয়োজনীয় খাবার দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা বাঞ্ছনীয়। ডেঙ্গুর জন্য ডায়েটে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত : সহজে হজমযোগ্য খাদ্য যেমন সিদ্ধ খাবার, সবুজ শাকসবজি, কলা, আপেল, স্যুপ, দই। এ ছাড়া ইলেকট্রোলাইট পুনরুদ্ধার করতে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করতে প্রচুর তরল যেমন তাজা ফলের রস, ডাবের পানি, ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস), ভিটামিন সি-যুক্ত খাবার খেতে হবে, যা ডেঙ্গুজ্বরের প্রাকৃতিক নিরাময় হিসেবে কাজ করে। ডেঙ্গুর কারণে আমাদের শরীর থেকে প্লাজমা লিকেজ হয় এবং ডায়রিয়া হয়, যার কারণে প্রচুর পরিমাণে তরল যেমন কমলার রস, ডাবের পানি, আদা পানি এবং স্যালাইন পানি (ওআরএস) খেতে হবে। যেন শরীর হাইড্রেটেড থাকে। এ ছাড়া আদা পানি ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের এই রোগের প্রভাব দূর করতে পারে। আদা পানি এ সময়ের বমি বমিভাবের প্রভাবগুলো হ্রাস করতে সাহায্য করতে পারে। এ ছাড়া ডেঙ্গুতে প্রায়ই ডিহাইড্রেশন হতে পারে এবং ডাবের পানি আপনার শরীরের তরল মাত্রা নিয়ন্ত্রণের অন্যতম সেরা উপায়। পানির প্রাকৃতিক উৎস, প্রয়োজনীয় খনিজ এবং ইলেকট্রোলাইট হওয়ায় ডাবের পানি ডেঙ্গু রোগীর ডায়েটে অন্তর্ভুক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিপূরক। ডেঙ্গু রোগীদের বিশেষত তৈলাক্ত বা মসলাদার খাবার এড়ানো উচিত। শাকসবজি এবং ফলের রস, গাজর ইত্যাদিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে, যা ডেঙ্গু রোগীর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। কমলা, আনারস, স্ট্রবেরি, পেয়ারা এবং কিউই জাতীয় ফল লিম্ফোসাইটের উৎপাদন বাড়ায়, যা ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। সূত্র : হেলথ জার্নাল

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.