‘খেলনা পিস্তলের ভিডিও ছড়িয়ে মানহানির অপচেষ্টা' দাবী করে সংবাদ সম্মেলন

‘খেলনা পিস্তলের ভিডিও ছড়িয়ে মানহানির অপচেষ্টা' দাবী করে সংবাদ সম্মেলন
View on original source
Category: Sports
Share
Archive
Like
'খেলনা পিস্তলের ভিডিও ছড়িয়ে মানহানির অপচেষ্টা' দাবী করে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে আমি ও আমার বাবা কুষ্টিয়া যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। যে ভিডিও ছড়ানো হয়েছে, সেটাও প্রায় একবছর আগের। ভিডিওতে যে পিস্তল আমার হাতে দেখা গেছে, সেটা মূলত খেলনা পিস্তল। ঘটনার দিন দুপুরে আমরা কয়েকজন আমাদের বাড়ির পার্শ্ববর্তী মাঠের মাঝে সড়কে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটি ছেলে ওই পথে যাচ্ছিল, তার হাতে ছিল পিস্তলটি। অনেক সুন্দর দেখে তার হাত থেকে পিস্তলটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। এমন সময় কে বা কারা ভিডিও করে রাখে।প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমার বাবা আব্দুল মাজেদ যুবদলের নেতা। শিগগিরই কুষ্টিয়া যুবদলের কমিটি দেওয়া হতে পারে। এজন্য আমাদের পরিবার ও আমার বাবাকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ভিডিও ভাইরালও তার অংশ হতে পারে। কিন্তু আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের পরিবারের অন্য সদস্যদের জীবন বিষিয়ে তুলছে। আপনাদের কাছে আমার অসহায় আকুতি, আমি যুবদল নেতার সন্তান হয়ে কি অপরাধ করে ফেলেছি। আমার কী সাধারণ জীবনযাপনের অধিকার নেই। আমি কি বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারব না। আপনাদের প্রতি আমার অনুরোধ, ফেসবুকে যা খুশি লেখা যেতে পারে কিন্তু আপনারা বিজ্ঞ সংবাদকর্মী। আপনারা বিচার বিবেচনা করে সত্য তুলে ধরুন। আমাদের নানামুখী ষড়যন্ত্র থেকে মুক্তি দেন।উল্লেখ্য, গত সোমবার রাতে 'পিছনের খবর ডট কম' নামে একটি ফেসবুক পেজ থেকে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদের একটি ভিডিও পোস্ট করা হয়। ১০ সেকেন্ডের ওই ভিডিওতে সানজিদকে একটি মোটর সাইকেলের উপর বসে একটি পিস্তল নাড়াচাড়া করতে দেখা যাচ্ছে। পড়ুন : চুয়াডাঙ্গায় বজ্রপাতে ৪ জন স্কুল ছাত্রী আহত

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.