কিশোরগঞ্জের দুই হাসপাতালে অভিযান, চার নারী সহ ১৭ দালাল আটক

কিশোরগঞ্জের দুই হাসপাতালে অভিযান, চার নারী সহ ১৭ দালাল আটক
View on original source
Category: Politics
Share
Archive
Like
মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কিশোরগঞ্জ মডেল থানা এ অভিযান পরিচালনা করে। বিকেলে পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, একটি দালাল চক্র রোগীদের প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই একযোগে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন নারী। প্রাথমিক যাচাইয়ে ছয়জনের উপস্থিতির যৌক্তিক কারণ পাওয়া যাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ সুপার বলেন, দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের ফুসলিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। আটক ১৭ জনকে দালাল হিসেবে নিশ্চিত করা হয়েছে। আরও নয়জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঞা উপস্থিত ছিলেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.