যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন মোড়' দেখছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন মোড়' দেখছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
View on original source
Category: Politics
Share
Archive
Like
ইসরায়েলের দখলদারত্বকে অবৈধ হিসেবে স্বীকৃতি দেওয়ার যুক্তরাজ্যের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দেশটিতে ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রদূত হুসাম জোমলট। তিনি এই সিদ্ধান্তকে যুক্তরাজ্য ও ফিলিস্তিনের সম্পর্কের ক্ষেত্রে 'নতুন মোড়' হিসেবে উল্লেখ করেছেন। দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন এক বিবৃতিতে জোমলট বলেন, 'আমরা এই সিদ্ধান্তকে যুক্তরাজ্য-ফিলিস্তিন সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মোড় হিসেবে স্বাগত জানাই।' তিনি বলেন, এক বছর আগে যুক্তরাজ্যের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতায় আজকের ঘোষণা এসেছে। এটি কোনো সমাপ্তি নয়, বরং একই লক্ষ্যের ধারাবাহিকতা। জোমলট বলেন, 'স্বীকৃত রাষ্ট্রের ভূখণ্ড যখন একই সময়ে গাজা ও পশ্চিম তীরে, যার মধ্যে পূর্ব জেরুজালেমও রয়েছে, সেখান থেকে সেই রাষ্ট্রের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন সেই স্বীকৃতি অর্থবহ হতে পারে না।' তিনি বলেন, অবৈধ দখলদারত্ব, ভূখণ্ড দখল ও বর্ণবাদী ব্যবস্থা থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করা, গাজায় চলমান গণহত্যার অবসান এবং যুদ্ধাপরাধে জড়িতদের জবাবদিহির আওতায় আনা—ফিলিস্তিনকে দেওয়া স্বীকৃতিকে বাস্তব, অর্থবহ ও স্থায়ী করার জন্য এসব পদক্ষেপ জরুরি। ফিলিস্তিনি রাষ্ট্রদূত যুক্তরাজ্য সরকারের প্রতি এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অর্থনীতির সব খাত 'অবৈধ দখলদারত্ব ও বসতি স্থাপন কার্যক্রমে সম্পৃক্ততা থেকে মুক্ত থাকে'। জোমলট আরও বলেন, 'বাকি আইনি বাধ্যবাধকতাগুলো পূরণ নিশ্চিত করতে আমরা যুক্তরাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।' এসব বাধ্যবাধকতার মধ্যে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা, অবৈধ বসতি স্থাপনে অর্থায়নকারী ইসরায়েলি রাষ্ট্রের সংস্থা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এবং ব্যবসা ও আর্থিক সেবা খাতের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ লেনদেন বন্ধ করার বিষয় রয়েছে। সূত্র: আল-জাজিরা /অ

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.