জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ, আহত দুই নাবিক

জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ, আহত দুই নাবিক
View on original source
Category: Politics
Share
Archive
Like
চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:০৭ এএম ছবি : সংগৃহীত বহির্নোঙরে বাংলাদেশি পতাকাবাহী 'এমভি ব্রেভ রয়েল' জাহাজের ইঞ্জিন রুমে দুর্ঘটনায় দুই নাবিক আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাহাজটির ইঞ্জিনকক্ষে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত জাহাজের তৃতীয় প্রকৌশলী জিয়াউর রহমান ফাহাদের কব্জি থেকে আঙুল পর্যন্ত থেঁতলে গেছে। অপরজন ইঞ্জিন ক্যাডেট শাহরুখ সালমানের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের জলসীমায় থাকাবস্থায় দুইজনই জাহাজটির ইঞ্জিনকক্ষে কাজ করছিলেন। হঠাৎ ভারী একটি পিস্টন এসে দুই নাবিকের দুই হাতের ওপর পড়ে। এতে একজনের আঙুল ছিন্ন হয়ে যায়। আরেকজনের কব্জি থেকে আঙুল পর্যন্ত থেঁতলে যায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, জাহাজের ইঞ্জিন রুমে দুই নাবিক আহত হয়েছেন শুনেছি। তাদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিস্তারিত শিপিং এজেন্ট বলতে পারবে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.