‘এভাবেও প্রেম আসে'

‘এভাবেও প্রেম আসে'
View on original source
Category: Entertainment
Share
Archive
Like
ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম 'এভাবেও প্রেম আসে'। পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। পারভেজ ইমামের চিত্রনাট্য ও সংলাপে এতে প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা। টেলিফিল্মটির সহজ-সরল অথচ গভীর জীবনমুখী গল্প। সমসাময়িক নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির আড়ালে কীভাবে দুটি মন কাছাকাছি আসে- তা-ই ফুটিয়ে তোলা হয়েছে এতে। নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, আমরা সচরাচর যে ধরনের রোমান্টিক গল্প দেখি, এটি তার চেয়ে বেশ আলাদা। দর্শক এখানে জীবনের বাস্তবতার সঙ্গে প্রেমের এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাবেন। এতে আরও অভিনয় করেছেন- আজম খান, সিয়াম নাসির, হারুন রশীদ বান্টি, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন এবং শিশুশিল্পী আয়াত। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এবং পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা উপভোগ করতে পারবেন- 'এভাবেও প্রেম আসে'।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.