যুক্তরাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী সিটি অক্সফোর্ড, সেখানে অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গ্রীষ্মকালীন উৎসব। গতো ৬ ই সেপ্টেম্বর অক্সফোর্ডের রিগাল কমিউনিটি সেন্টারে দুপুর থেকে শুরু হয় এই আয়োজন। শান মিয়ার পরিচালনায় এবং কাউন্সিলর আব্দুল মুবিনের প্রবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে অনুষ্ঠানটিতে উদ্বোধনী বক্তব্য দেন অক্সফোর্ড মসজিদের সাবেক চেয়ারম্যান কমিউনিটির মুরুব্বী লুৎফুর রাহমান।
আয়োজনকারীদের মধ্যে থেকে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করেন আব্দুস সামাদ, আব্দুল খালিক, রেজাউল করিম রাজা, মুহাম্মদ আব্দুল হক, কাউন্সিলর আব্দুল মুবিন, কামাল উদ্দিন, এনাম আহমেদ, ওয়েছ আহমেদ, খালেদ হক, তাহেরুল হাসান জুনেদ, সালমান আহমেদ, মুহাম্মদ এহিয়া।
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ডের এমপি এনালিস ডডস। অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছোট বাচ্চা ও মহিলাদের আগমন চোখে পড়ার মতো ছিলো। অক্সফোর্ডশায়ার থেকে আগত অনুষ্ঠানে বিভিন্ন রকমের বাংলা কালচারাল খাবারের আয়োজন করা হয়। ছিলো বারবিকিউও। ছোট্ট বাচ্চাদের খেলাধুলার জন্য রাখা বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়। মহিলা ও পুরুষদের জন্যও ছিলো খেলার আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। বিভিন্ন শিল্পীরা বাংলা দেশী গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করে তুলেন। স্তানীয়রাও গান গাওয়ার চেষ্টা করেন। সারাদিনভর চলে এই অনুষ্ঠান। সব শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার প্রধান করা হয়।
পুরষ্কার স্পন্সর করে খালেদ আহমদের বিল্ডার কোম্পানি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন কাউন্সিল আব্দুল মুবিন। সবাইকে ঐক্যবদ্ধভাবে এরকম আরো অনুষ্ঠান করার আহবান জানান তিনি।
(0)Comments