কলকাতা: দুর্গাপুজোয় বাঙালির খাওয়া প্রসঙ্গে মধ্য়প্রদেশের 'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষিতে বাঙালি-ভাবাবেগে আঘাতের অভিযোগে, বাগেশ্বর বাবার বিরুদ্ধে, ভবানীপুর, মুচিপাড়া-সহ কলকাতা ও জেলার একাধিক থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস। আর এবার 'বাগেশ্বর বাবা'র ফতোয়ার ইস্যুতে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বললেন, ' ক্ষমা চাওয়া উচিত, বাংলা এবং বাঙালির কাছে।'আরও পড়ুন, খাদ্য দফতরের নজরে এবার পানীয় জল, জরুরি বার্তা খাদ্য়মন্ত্রীর, 'মানদণ্ড পাস করতে না পারলে..'
এদিন কুণাল ঘোষ বলেন, 'একজন অন্য রাজ্য থেকে আসা, এক ব্যক্তি, যেভাবে বাংলা এবং বাঙালিকে যে কটুক্তিটা করলেন, ভণ্ড বা এই ধরণের কথা বললেন, যারা আনলেন, যারা মাতামাতি করলেন, ক্ষমা চাওয়া উচিত, বাংলা এবং বাঙালির কাছে। আজ এদের এতটাই দুঃসাহসী এবং বেপরোয়া হয়ে উঠেছে, যে বাংলা এবং বাঙালির, অভ্যাষ-ইতিহাস, খাদ্যাভাষ-কে কুঠারাঘাত করছে। খারাপ শব্দ বলছে পাখন্ডী। এক্ষেত্রে তো পুলিশের সুয়োমোটো করা উচিত। আমরা সবাই, এই ঘটনার তীব্র নিন্দা করছি।'
(0)Comments