সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন বেলাবোর সজিব তালুকদার

সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন বেলাবোর সজিব তালুকদার
View on original source
Category: Blend
Share
Archive
Like
সাইকেলে করে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার। তার এই ব্যতিক্রমী ও সাহসিক উদ্যোগে এলাকায় ব্যাপক আলোড়ন ও স্বতঃস্ফূর্ত আগ্রহের সৃষ্টি হয়েছে। সজিব বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে। সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই তার মূল লক্ষ্য। সৌদি আরব পৌঁছাতে সজিবকে মোট ছয়টি দেশ অতিক্রম করতে হবে। এটিই তার প্রথম দীর্ঘ অভিযান নয়, এর আগে তিনি সাইকেলে করে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। এমনকি মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দেওয়ার এক অনন্য কীর্তিও রয়েছে তার ঝুলিতে। ?নিজের এই যাত্রা সম্পর্কে সজিব বলেন, ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে হজে যাওয়ার একটি স্বপ্ন লালন করছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমার এই যাত্রা শুরু। নিরাপদে গন্তব্যে পৌঁছে যেন পবিত্র হজ সম্পন্ন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই। বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলু বলেন, বেলাবোরের ছেলে সজিব শুধু আমাদের এলাকা নয়, পুরো দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছে। এর আগেও সে ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে রেকর্ড গড়েছে। ইনশাআল্লাহ, এবারও সে তার গন্তব্যে পৌঁছাবে। আমরা তার সফর ও সুস্থতার জন্য দোয়া করছি। সজিব তালুকদারের বাবা সালাউদ্দিন তালুকদার বলেন, আমার ছেলে দেশের ৬৪ জেলা সাইকেলে ঘুরেছে। বাবা হিসেবে তার এই সিদ্ধান্ত ও মহৎ ইচ্ছাকে আমি স্বাগত জানিয়েছি। সে যেন সহিহ-সালামাতে পথ পাড়ি দিয়ে হজ শেষ করে আবার আমাদের বুকে ফিরে আসতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই। বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই ব্যতিক্রমী ও সাহসিক সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার এটি এক অনন্য দৃষ্টান্ত। তার এই দীর্ঘ সফর সফল ও সুগম হোক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপদ যাত্রার জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.