মামলা প্রত্যাহারের দাবি বিএনপির

মামলা প্রত্যাহারের দাবি বিএনপির
View on original source
Category: Politics
Share
Archive
Like
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের মৃতু্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাঘাটা উপজেলা বিএনপি। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সাঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে দলের নেতারা এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন- সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ, যুগ্ম সদস্যসচিব মঈন প্রধান লাবু, মোস্তাক আহমেদ মিলন, আনিসুর রহমান প্রমুখ।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.