পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
View on original source
Category: Politics
Share
Archive
Like
কুড়িগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) ও তার খালাতো বোন খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। কচাকাটা থানা পুলিশের ওসি অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.