সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
View on original source
Category: Politics
Share
Archive
Like
সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের ভূখণ্ডে চালানো হুথি হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বাংলাদেশ এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে বাংলাদেশ সব ধরনের বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দৃঢ়ভাবে আপত্তি জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি তার অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.