মেসিকে নিয়েই ব্যালন ডি'অরের তালিকা প্রকাশ, জায়গা পেলেন আরও যারা

মেসিকে নিয়েই ব্যালন ডি'অরের তালিকা প্রকাশ, জায়গা পেলেন আরও যারা
View on original source
Category: Sports
Share
Archive
Like
ব্যালন ডি'অর ট্রফি হাতে মেসি। ছবি: এএফপি আগামী ২৬ অক্টোবর এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি'অর ট্রফিটি তুলে দেওয়া হবে বছরের সেরা ফুটবলারের হাতে। এর আগে বর্ষসেরা ফুটবলারদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' কর্তৃপক্ষ। যেখানে নবমবারের মতো ব্যালন ডি'অর জেতার সুযোগ তৈরি হয়েছে লিওনেল মেসির। ২০২৩ সালের পর ৩০ জনের প্রাথমিক তালিকায় স্থান পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। তালিকায় মেসি ছাড়াও আর্জেন্টিনা দলের আরও এক সদস্য রয়েছেন। ক্লাব ফুটবলের পাশাপাশি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মের সুবাধে স্থান মেলেছে লাউতারো মার্তিনেজের। সংক্ষিপ্ত তালিকায় প্রত্যাশিতভাবেই রয়েছেন ২০২৫ সালের ব্যালন বিজয়ী উসমান দেম্বেলে। এছাড়া জায়গা করে নিয়েছেন হ্যারি কেইন, জুড বেলিংহাম ও রদ্রির মতো বিশ্বকাপ মাতানো তারকারা। ২০২৬ সালের বিশ্বকাপে আটবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি দেখিয়েছেন, তিনি এখনও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে আটটি গোল করার পাশাপাশি 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মুকুটও ক্ষণিকের জন্য নিজের করে নিয়েছিলেন আলবিসেলেস্টে দলপতি। মেসিকে ব্যালন ডি'অরের অন্যতম শক্ত দাবিদার মনে করা হলেও বিশ্বকাপে রদ্রি ও লামিন ইয়ামাল নিজেদের সেরাটা নিংড়ে দিয়েছেন। তাছাড়া হ্যারি কেইনের কথা না বললেই নয়। ২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগায় যেমন তাণ্ডব চালিয়েছিলেন, বিশ্বকাপে সেভাবে জ্বলে উঠতে না পারলেও ইংল্যান্ড অধিনায়ক কেইন এখনও বাজির দরে সবার চেয়ে এগিয়ে। মূলত গত মৌসুমে তাঁর অসাধারণ গোলসংখ্যার কারণেই তিনি এই অবস্থানে রয়েছেন। ইউরোপের শীর্ষ গোলদাতা হিসেবে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১টি গোল করেন কেইন, যার ওপর ভর করে বায়ার্ন মিউনিখ ঘরে তোলে ঘরোয়া ডাবল। কিলিয়ান এমবাপেও এই দৌড়ে বেশ ভালোভাবেই আছেন। উত্তর আমেরিকার বিশ্বকাপে পাওয়া তাঁর 'গোল্ডেন বুট' শিরোপাটাই এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। টুর্নামেন্টে ১০টি গোল করে তিনি প্রথমে মিরোস্লাভ ক্লোসা এবং পরে লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। তবে মেসি ও এমবাপে—উভয়ের জন্যই বিশ্বকাপে এককভাবে 'গোল্ডেন বল' উঁচিয়ে ধরতে না পারাটা কিছুটা হতাশার ছিল। ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকা (পুরুষ) লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি/পর্তুগাল), মাইকেল ওলিসে (বায়ার্ন/ফ্রান্স), উইলিয়াম পাচো (পিএসজি/ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (আল কাদসিয়া/মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা/স্পেন),জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), মার্ক কুকুরেয়া (চেলসি/রিয়াল মাদ্রিদ/স্পেন), লুইস দিয়াজ (বায়ার্ন/কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল/ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন/ইংল্যান্ড), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), খিচা কাভারেস্কাইয়া (পিএসজি/জর্জিয়া), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), সাদিও মানে (আল নাসর/সেনেগাল), মার্কিনিওস (পিএসজি/ব্রাজিল), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), ফাবিয়ান রুইজ (পিএসজি/স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স), ফেরান তোরেস (বার্সেলোনা/পিএসজি/স্পেন), দায়োত উপামেকানো (বায়ার্ন/ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল) ও ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল)। ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকা (নারী) এসমি ব্রুগটস (বার্সেলোনা/নেদারল্যান্ডস), ক্লারা বিউল (বায়ার্ন/জার্মানি), সেলমা বাশা (লিওঁ/ফ্রান্স), বারব্রা বান্দা (অরল্যান্ডো প্রাইড/জাম্বিয়া), স্কারলেট কাম্বেরোস (ক্লাব আমেরিকা/মেক্সিকো), মারিওনা কালদেন্তি (আর্সেনাল/স্পেন), তেমোয়া চাওয়িঙ্গা (কানসাস সিটি/মালাউয়ি), কারস্টিন কাসপারিউ (ম্যানচেস্টার সিটি/নেদারল্যান্ডস), মেলচি ডুমোরনি (লিওঁ/হাইতি), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), ক্যারোলিন গ্রাহাম হানসেন (বার্সেলোনা/নরওয়ে), পারনিল হার্ডার (বায়ার্ন/ডেনমার্ক), পাতরি গুইহারো (বার্সেলোনা/স্পেন), ইউয়ি হাসেগাওয়া (ম্যানচেস্টার সিটি/জাপান), রোজ লাভেলে (গোথাম এফসি/যুক্তরাষ্ট্র), লোরেনা (কানসাস সিটি/ব্রাজিল), মাপি লিওন (বার্সেলোনা/লন্ডন সিটি/স্পেন), কাতা কোল (বার্সেলোনা/স্পেন), মানেকা মাতসুকুবো (নর্থ ক্যারোলাইনা/জাপান), ইভা পাওর (বার্সেলোনা/ পোল্যান্ড), ভিভিয়ানা মিয়েদেমা (ম্যানচেস্টার সিটি/নেদারল্যান্ডস), মেলভিন মালার (ম্যান ইউনাইটেড/চেলসি/ফ্রান্স), ক্লাউদিয়া পিনা (বার্সেলোনা/স্পেন), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/লন্ডন সিটি/স্পেন), ওয়েন্দি রেনার (লিওঁ/ফ্রান্স), মোমোকো তানিকাওয়া (বায়ার্ন/জাপান), কারোলিনা উইয়ার (রিয়াল মাদ্রিদ/লিওঁ/স্কটল্যান্ড), তেসা ভুলার (ইন্টার মিলান/কোমো/বেলজিয়াম), খাদিজা শ (ম্যানচেস্টার সিটি/জ্যামাইকা), আলেসিয়া রুশো (আর্সেনাল/ইংল্যান্ড)। আরটিভি/এসআর আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.