৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আরব আমিরাত

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আরব আমিরাত
View on original source
Category: Politics
Share
Archive
Like
৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে এ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। অন্যদিকে ভিসা জটিলতা নিরসনে উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন প্রবাসীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশিদের বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত। সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। তিনি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার একটি সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা চলছে। ভিসা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তা করতে সরকার সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে। এদিকে গতকাল জাতীয় প্রেস ক্লাবে 'আমরা রেমিট্যান্স যোদ্ধা' ব্যানারে এক সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা নিরসনে উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ চান প্রবাসীরা। লিখিত বক্তব্যে আমিরাত প্রবাসী মোহাম্মদ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিরা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু ছুটিতে দেশে ফেরার পর অনেকের ভিসা বাতিল হয়ে যাওয়ায় আমরা কর্মস্থলে ফিরতে পারছি না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে অনেক প্রবাসী ও তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আগের কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি করতে আমিরাত সরকারের সঙ্গে জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা করার দাবি জানাচ্ছি। ভিসা বাতিল ও পুনরায় ভিসা পাওয়ার জটিলতা দ্রুত নিরসনে দুই দেশের সরকারের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা নবায়ন, পুনরায় ভিসা পাওয়া এবং অন্যান্য প্রশাসনিক জটিলতার স্থায়ী সমাধান করতে হবে। বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি তাদের বৈধ অবস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলার সেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করতে হবে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.