রাজধানীর উন্নয়ন প্রকল্পে যানজট মোকাবিলায় ডিএমপির প্রস্তুতিমূলক সভা

রাজধানীর উন্নয়ন প্রকল্পে যানজট মোকাবিলায় ডিএমপির প্রস্তুতিমূলক সভা
View on original source
Category: Blend
Share
Archive
Like
রাজধানীতে চলমান ও শিগগির বাস্তবায়ন হতে যাওয়া বড় উন্নয়ন প্রকল্পগুলোর কারণে যানজট মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ মঙ্গলবার দুপুর ৩টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। সভায় ঢাকায় চলমান এবং শিগগির বাস্তবায়ন শুরু হতে যাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নকালে যানজট কমানো এবং নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা ও প্রয়োজনীয় কৌশল নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.